الثلاثاء، 11 يوليو 2023

thumbnail

ডেঙ্গুর উপসর্গ | ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে কী করবেন?

ডেঙ্গুর উপসর্গ

ডেঙ্গুর উপসর্গ

অন্যান্য অসুস্থতার (যে কারণে জ্বর, ব্যথা, ফুসকুড়ি হয়) সঙ্গে অনেক সময় ডেঙ্গুর উপসর্গ গুলিয়ে যায়। সাধারণত ডেঙ্গুর উপসর্গ কী কী হয়, তা দেখে নিন -

১) জ্বরের সঙ্গে চোখে ব্যথা (সাধারণত চোখের পিছনে হয়)।

২) জ্বরের সঙ্গে পেশিতে ব্যথা।

৩) জ্বরের সঙ্গে হাড়ে ব্যথা।

৪) জ্বরের সঙ্গে বমি বমি ভাব/বমি।

৫) জ্বরের সঙ্গে মাথা যন্ত্রণা।

৬) জ্বরের সঙ্গে ফুসকুড়ি।

৭) শুধু জ্বর।

ডেঙ্গর উপসর্গ সাধারণ দুই থেকে সাতদিন থাকে। অধিকাংশ মানুষ সপ্তাহখানেকের মধ্যে সেরে ওঠেন। তবে কারও যদি গুরুতর ডেঙ্গু হয়, তাহলে কয়েক ঘণ্টার মধ্যেই উপসর্গ মারাত্মক আকার ধারণ করতে পারে।

ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে কী করবেন?

১) যদি আপনার ডেঙ্গুর উপসর্গ দেখা দেয়, তাহলে অবিলম্বে চিকিত্সকের সঙ্গে যোগাযাগ করুন। আপনি কোথায় কোথায় গিয়েছিলেন, তা জানান।

২) যতটা সম্ভব, বিশ্রাম নিন।

৩) জ্বর এবং ব্যথা কমাতে প্যারাসিটামোল খেতে পারেন। তবে অ্যাসিপিরিন এবং ইবুপ্রফেন খাবেন না।

৪) ডিহাইড্রেশনের সমস্যা হয়। তাই শরীরে প্রচুর পরিমাণে ফ্লুইড দরকার। জল পান করুন বা জলে ইলেকট্রোলাইট মিশিয়ে জল পান করতে হবে।

৫) যদি খুব জ্বর থাকে, তাহলে ঠান্ডা জল দিয়ে রোগীর গা মুছিয়ে দিন।


Source: https://bangla.hindustantimes.com/lifestyle/know-dengue-symptoms-treatment-along-severe-dengue-warnings-31635828861410.html


 

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

بحث هذه المدونة الإلكترونية

يتم التشغيل بواسطة Blogger.